1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

যুগান্তরের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

  • আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

ফারুকুর রাহমান, টেকনাফ ৭১।

যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কক্সবাজার টেকনাফে সাংবাদিক ও নাগরিক সমাজের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে টেকনাফ পৌর শহরের ঝর্ণা চত্বর সংলগ্ন মসজিদের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুগান্তরের টেকনাফ প্রতিনিধি নাছির উদ্দীন রাজের পরিচালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে উপস্থিত ছিলেন,

টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মফস্বল সাংবাদিক ফোরামের (সভাপতি) আবুল কালাম আজাদ, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের (সভাপতি) নুর হোসাইন, আমার সংবাদ প্রতিনিধি নুর হাকিম আনোয়ার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (সাধারণ সম্পাদক) ও যায়যায়দিন প্রতিনিধি আরাফাত সানি, আনন্দ টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি শহিদুল্লাহ, উপজেলা প্রেসক্লাবের (সাধারণ সম্পাদক) আজিজ উল্লাহ, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সমাচারের (বিশেষ প্রতিনিধি) মোহাম্মদ শহিদুল্লাহ, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি সাইফুল ইসলাম, নাফ রেডিওর প্রতিনিধি আব্দুল আজিজ, মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি ছৈয়দ আলম, দৈনিক আজকালের খবরের (প্রতিনিধি) ফারুকুর রহমান, দৈনিক আমার বার্তার প্রতিনিধি মোহাম্মদ তোফাইল।

এ সময় উপস্থিত বক্তারা বলেন – সীমান্ত উপজেলা টেকনাফে হঠাৎ করে চিহ্নিত মাদক, মানব পাচার ও অস্ত্র অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এদিকে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করিলে অপরাধীরা সংঘবদ্ধ হয়ে সাংবাদিকদের হামলা চালাচ্ছে। মানববন্ধনে বক্তারা ওই সব হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা না হলে আরও বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ঝিমংখালী এলাকায় এই ঘটনা ঘটে। উপজেলার ঝিমংখালী এলাকার বাসিন্দা মুহাম্মদ হোছনের ছেলে ডজন খানেক মামলার আসামি ওসামা প্রকাশ বর্মাইয়া ওসামা ও ইউসুছ,আব্দুল্লাহ সহ অজ্ঞাত ১০/১২ জনের সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!