1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

দীর্ঘ ১৬ বছর পুলিশের বন্দুক যুদ্ধের বুলেট বুকে নিয়ে রাজনীতি করেছি : আব্দুল্লাহ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্তি গড়ে তোলার লক্ষ্যে টেকনাফ সদর ইউনিয়নের ১,২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে টেকনাফ সদরের হাবিব ছড়া এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবদল নেতা জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, বিশেষ অতিথি জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ বিএ, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান আহমদ, উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আলম মেম্বার, পৌর বিএনপির সিঃ সহসভাপতি আনোয়ার কামাল আমু,
উপজেলা কৃষক দলের আহ্বায়ক নুরুন নবী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ভুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন,

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৫ বছরে দেশকে সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। টানা ১৫ বছর লাগাতার সংগ্রাম ও ছাত্রজনতার গণঅভ্যুত্থানের ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে প্রাথমিক বিজয় অর্জিত হলেও, চূড়ান্ত বিজয় এখনো বাকি আছে। খুনি হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র করছেন। পতিত আওয়ামী লীগ দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে চায়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। আন্দোলন সংগ্রাম শেষ হয়ে যায় নি। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করার পূর্ব পর্যন্ত ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে। অর্থাৎ ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধ্বংস করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করে গেছে। তারা আমাদের বিএনপির শত-শত নেতাকর্মীকে গুম,খুন করেছে। হাজার-হাজার মিথ্যা ও গায়েবি মামলায় আমাদের লাখ- লাখ নেতাকর্মীকে বছরের পর বছর জেলে রেখে নির্যাতন করেছে। আবার অনেককেই বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। কিন্তু তাদের শত অত্যাচার নির্যাতনের পরও শহীদ জিয়ার সৈনিকেরা ভেঙে যায়নি। অবশেষে বিনাভোটের আওয়ামী ফ্যাসিস্ট সরকারকেই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে।

এসময় তিনি নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা ঐক্যবদ্ধ থেকে জনগণের কাছে যান এবং বিএনপির সুনাম নষ্ট হবে এমন কোনো কাজ করবেন না। আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!