• নিজস্ব প্রতিবেদক টেকনাফ ।
মাহে রমজান উপলক্ষ্যে হতদরিদ্র ৫শতাধিক রোজাদারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন হাজ্বী সোনা মিয়া ফাউন্ডেশন
প্রতিবছরের ন্যায় এবারও টেকনাফ পৌরসভাধীন ১নং ওয়ার্ড নাইট্যং পাড়ায় স্থানীয় ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন তারা।
অসহায় ও দরিদ্র রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় হাজ্বী সুনামিয়া ফাউন্ডেশনের কর্ণধার কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও কাউন্সিলর শাহ আলম মিয়া সৌদি আরব থেকে ভিডিও বার্তায় বলেন, বরকতময় রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল মুসলমানদের নৈতিক দায়িত্ব এবং আমার পরিবার দীর্ঘকাল থেকে এই নাইট্যংপাড়া মানুষের জনসেবায় নিয়োজিত ছিল ইনশাআল্লাহ সারাজীবন নিঃস্বার্থে আপনাদের সেবা দিয়ে যাবো আমি শীঘ্রই ওমরা হজ্ব পালন শেষে আপনাদের মাঝে ফিরে আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন.
এসময় হাজ্বী সোনা মিয়া ফাউন্ডেশনের সকলের উপস্থিতির মাধ্যমে এলাকার সার্বিক সুবিধা অসুবিধা নিয়ে তাদের আলোচনা হয় এবং তারা নাইট্যং পাড়া বাসির কল্যাণে অতীতের ন্যায় সারাজীবন কাজ করে যাওয়ার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন মরহুম হাজ্বী সোনা মিয়া পুত্র বাংলাদেশে অবস্থানরত প্রবাসী ও সমাজ সেবক মোহাম্মদ আলম ও সমাজ সেবক জাহেদ আলম কাউন্সিলর পুত্র ছাত্রদল নেতা জকরিয়া ও এলাকার মুরুব্বীগন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off