• ফারুকুর রাহমান টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত অভিযানে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র্যাব।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের বাসিন্দা মো. কামাল হোসেন (৩৫), মো. নূরুল হাকিম (৩৭), মো. জাহিদ হোসেন (২৯), মো. আব্দুর রহিম (১৮) এবং পটুয়াখালী কলাপাড়া এলাকার বাসিন্দা মো. করিম (৫০) সহ উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সদস্য মো. একরামুল্লাহ (২২)।
রবিবার (২ মার্চ) দুপুরে টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার সহ ৬ জনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম-উল-হক।
তিনি জানিয়েছেন, অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের বাহারছড়ার বড় ডেইল সমুদ্র এলাকায় কোস্টগার্ড এবং র্যাব কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে অভিযানিক দল থামার সংকেত প্রদান করলে তা অমান্য করে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
তিনি আরো বলেন, কোস্ট গার্ড অভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃত বোট এবং মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off