1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

নৌবাহিনীর যৌথ অ’ভি’যা’নে অ’প’হৃ’ত নারী ও শিশু সহ ১১ জন উদ্ধার। 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি

কক্সবাজারের টেকনাফের হ্নীলা আলীখালী পাহাড়ী এলাকা হতে নৌবাহিনীর যৌথ অভিযানে অপহৃত নারী ও শিশুসহ ১১ জন ভিকটিম কে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ( ৪ মার্চ) টেকনাফের হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার কর হয়েছে বলে নৌ বাহিনী সূত্রে জানাগেছে।

অভিযানে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীদের পরিবার অভিযোগ করেন, একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও বন্দুক ঠেকিয়ে অপহরণের শিকার ব্যক্তিদের নিজ বাড়ি থেকে গহীন পাহাড়ে তুলে নিয়ে যায়।

এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।  উক্ত অভিযোগের ভিত্তিতে টেকনাফস্থ হ্নীলা আলীখালী গহীন পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। অভিযানকালে গহীন পাহাড়ের পাদদেশে অবস্থিত বেশ কয়েকটি স্থান হতে অপহরণের শিকার ৯ নারী ও ২ শিশুকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রটি পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফসহ বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ  এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!