1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

হ্নীলা ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিতে যুব ও নারীর অংশগ্রহণ বৃদ্ধির দাবি

  • আপডেট সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিতে যুব ও নারীর অংশগ্রহণ বৃদ্ধির দাবি যানিয়েছেন তরুণদের সংগঠন উদয়। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে হ্নীলা ইউনিয়ন পরিষদের হল রুমে তা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, হ্নীলা ১ ও ২ নং ওয়ার্ডের মেম্বার বশির আহমদ, মোহাম্মদ রফিক, সংরক্ষিত মহিলা মেম্বার ১,২,৪ এর রাহামা আক্তার, সাংবাদিক নাছির উদ্দীন রাজ সহ অনেকেই।

উক্ত সভায় বক্তারা বলেন, হ্নীলা ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় স্থানীয় যুব সংগঠন ইউনিটি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড অপারচুনিটি ফর ইয়ুথ (UDOY) স্ট্যান্ডিং কমিটিতে যুব ও নারীর অংশগ্রহণ বাড়াতে হবে।

সংগঠনের পক্ষ থেকে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ইউনিয়ন পরিষদের বেশিরভাগ স্ট্যান্ডিং কমিটিতে বর্তমানে তরুণ ও নারীর অংশগ্রহণ সীমিত এবং সাধারণ জনগণের মধ্যে এসব কমিটির কার্যক্রম সম্পর্কে সচেতনতার ঘাটতি রয়েছে।

UDOY চেয়ারম্যান, সচিব ও সদস্যদের সামনে বারো দফা সুপারিশ তুলে ধরে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— • প্রতিটি কমিটিতে অন্তত একজন তরুণ ও একজন নারীকে অন্তর্ভুক্ত করা, • নিয়মিত প্রশিক্ষণ ও সভা আয়োজন, • যুব ও নারী উন্নয়ন কমিটি গঠন, এবং • কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

সভায় উপস্থিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে যৌথভাবে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এই গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রমটি বাস্তবায়িত হয়েছে ActionAid Bangladesh ও SHED-এর সহযোগিতায় এবং European Union-এর সহ-অর্থায়নে “Youth-led Peacebuilding and Social Cohesion Project”-এর আওতায়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!