1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফ প্রেসক্লাবের সংবর্ধনায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া: দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে আসুন

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট আইয়ুব ভূঁইয়া বলেছেন, জেলা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের দেশের গণমাধ্যমকর্মীদের মাতৃসংস্থা জাতীয় প্রেসক্লাবের ছাতার নিচে আনা হবে। তিনি সাংবাদিকতা পেশার মর্যাদা সমুন্নত রেখে দলীয় লেজুড়বৃত্তিক সাংবাদিকতা থেকে বেরিয়ে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করার আহ্বান জানান।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ​টেকনাফ প্রেসক্লাব পরিদর্শন উপলক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​টেকনাফ প্রেসক্লাবের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সাংবাদিক সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আইয়ুব ভূঁইয়াকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
​বক্তব্যের শুরুতে জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া টেকনাফের সাংবাদিকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন। তিনি টেকনাফ প্রেসক্লাবের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

​তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পেশার সম্মান রক্ষায় জাতীয় প্রেসক্লাব সর্বদা সচেষ্ট। বিশেষ করে তরুণ সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দেওয়া এবং তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল, সাবেক প্রতিষ্ঠাতা সদস্য আশেক উল্লাহ ফারুকী, সদস্য গিয়াস উদ্দিন ভুলু, জাকারিয়া আলফাজ, নাছির উদ্দীন রাজ, শাহ আলম বিপ্লব।

​এছাড়াও কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আমান উল্লাহ কবির, আরাফাত সানি, ওবাইদুর রহমান নয়ন, নোমান অরুপ, মিজানুর রহমান মিজান, এম এ হাছান, ইব্রাহিম মাহমুদ, সাইফুল ইসলাম, আব্দুর রহমান, শহিদুল্লাহ শহিদ আব্দুল ওয়াজেদ আশরাফ, নুরুল আলম, মোঃ তোফায়েল নবীন আলী প্রমুখ।

মতবিনিময় সভা শেষে প্রাতিষ্ঠানিক উন্নয়ন, নিরাপত্তা ও আইনি সুরক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ প্রসঙ্গে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!