1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

১৯ দিন ছিলেন চিকিৎসাধীন > চলে গেলেন মাইন বি’স্ফোর’ণে আহ’ত বিজিবি সদস্য

  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার ১৯ দিন পর মারা গেলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক আকতার হোসেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর আওতাধীন রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন। বিষয়টি সন্ধ্যায় নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, “১৯ দিন ধরে চিকিৎসা চলার পর আজ দুপুরে সিএমএইচে আকতার হোসেন মারা গেছেন। শনিবার হেলিকপ্টারযোগে তার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।”

গত ১২ অক্টোবর দায়িত্ব পালনকালে মিয়ানমার সীমান্তের ৪১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আকতার হোসেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোঁড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরদিন ১৩ অক্টোবর রামু সিএমএইচ থেকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!