ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর মধ্যে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনি-১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ও বগুড়া-৬ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে প্রার্থী হচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com