1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ে পডুয়া শিক্ষার্থীদের চোখে আগামীর জন্মভূমি ‘সীমান্তের হাওয়ায় ভেসে আসছে নতুন স্বপ্ন’ টেকনাফে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন টেকনাফে অবকাঠামো সংস্কার ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ছাত্র প্রতিনিধিদের জোড়া স্মারকলিপি পেশ কমেন্টে ‘চুদলিং পং’ লেখায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৫ টেকনাফের আসছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ শেখ হাসিনার জু’লুম-নি’র্যাতনে খালেদা জিয়ার জীবন চরম সংকটে: তারেক রহমান বাহারছড়ার অপহৃত ৪ কিশোরকে ছেড়ে দেয়ার নেপথ্যে মুক্তিপণ নাকি অন্যকিছু! শীর্ষ দালাল সিন্ডিকেটে যারা… খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল খালেদা জিয়ার সুস্থতা কামনায় টেকনাফ পৌর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ‘মৃত্যুর সড়ক’: ঝরছে প্রাণ, ফাইলবন্দী ৪/৬ লেনের পরিকল্পনা -তামিম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

​দক্ষিণ-পূর্বাঞ্চলের বাণিজ্য ও পর্যটনের প্রধান এই মহাসড়কটি মানুষের জীবনে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, ঝরছে তরুণ-তরুণী, শ্রমজীবী, পর্যটক, ছাত্রসহ অগণিত মানুষের জীবন।

​এই পথে দুর্ঘটনার প্রধান কারণগুলো হলো: অতিরিক্ত যানবাহনের চাপ, সংকীর্ণ লেন, বিপজ্জনক বাঁক, ট্রাফিক শৃঙ্খলার অভাব, ফিটনেসবিহীন যানবাহন, ওভারটেকিং-এর প্রবণতা, ওভারস্পিড এবং অদক্ষ চালক। সব মিলিয়ে এই পথটি এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।

​গত ৫ই নভেম্বর মার্কেটিং বিভাগের একজন বড় ভাইয়ের পরিবারের ৫ জন সদস্য এই মহাসড়কের দুর্ঘটনায় নিহত হয়েছেন। চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত এই মহাসড়কে মোট ৮৪ জন নিহত এবং ১৩২ জন গুরুতর আহত হয়েছেন।

​দুঃখজনকভাবে, এই মহাসড়ককে চার বা ছয় লেনে উন্নীত করার সরকারি পরিকল্পনা বছরের পর বছর ফাইলবন্দী অবস্থায় পড়ে আছে।

চাকসু শাহজালাল হল সংসদে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক টেকনাফের সন্তান মাহমুদুর রহমান তামিম প্রশ্ন তুলেছেন, আর কত প্রাণ গেলে সরকারের টনক নড়বে?

​তিনি নিরাপদ সড়ক ও উন্নত অবকাঠামোর দাবি জানিয়েছেন। পাশাপাশি, অতিদ্রুত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে ৪–৬ লেনে উন্নীত করার জোর দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!