1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি গঠন কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে টেকনাফ হ্নীলার আসিফ ইমরানের অনন্য সাফল্যে গর্বিত এলাকাবাসী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

নৌবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-অস্ত্র সহ মাদক কারবারি রফিক আটক 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

মো. আরাফাত সানি* টেকনাফ।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ আলীখালী এলাকায় অভিযান চালিয়ে  আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মাদক ব্যবসায়ী মোঃ রফিক ওরুফে বরমাইয়া রফিককে আটক করে।

 

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর মিডিয়া কর্মকর্তা জানান- গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর  আভিযানিক দল আলীখালী এলাকার জামাই বাজার সংলগ্ন এলাকায় কৌশলগতভাবে অবস্থা করে। এসময় মাদক ব্যবসায়ী মোঃ রফিক ওরুফে বরমাইয়া রফিক সিএনজি যোগে উক্ত এলাকায় আগমন করলে তাকে আটক করা হয়। প্রাথমিকভাবে সিএনজিটি তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া না-গেলেও জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদকের চালানটি তার দুইজন সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে পুঁতে রাখা হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর আভিযানিক দলটি তাৎক্ষণিক চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে মাটির স্তুপের নিচে পুতে রাখা একটি ব্যাগ হতে ৫০ হাজার পিস ইয়াবা এবং ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

 

আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। আটকৃত মাদক কারবারির বিরূদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।

 

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ০৮টি জেলার অন্তর্গত ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে প্রায় ৫ হাজার নৌবাহিনী সদস্য নিয়োজিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!