
নিজস্ব প্রতিবেদক।
সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গ্রামের কৃতি সন্তান আসিফ ইমরান আজ এলাকার গর্ব। পিতা মৌলানা আবদুল মাবুদ ও মাতা আরেফা বেগম–এর সুযোগ্য সন্তান আসিফ ইমরান ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ও স্বপ্নবাজ একজন শিক্ষার্থী।
তিনি হ্নীলা আলফালাহ একাডেমি থেকে স্কুলজীবন শেষ করে বর্তমানে কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অদম্য অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করেছেন উচ্চ শিক্ষার জন্য।
তারই ধারাবাহিকতায় আসিফ ইমরান এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ (চান্স) পেয়েছেন- যা তার মেধা ও পরিশ্রমের স্বীকৃতি।
আসিফ ইমরানের ভবিষ্যৎ লক্ষ্য আরও মহৎ। তিনি বিসিএস ক্যাডার হয়ে শিক্ষার মাধ্যমে দেশ ও সমাজকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে চান। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, স্বজন ও এলাকাবাসী গর্বিত। প্রত্যন্ত গ্রামের একজন শিক্ষার্থীর এমন অর্জন নিঃসন্দেহে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত।
Leave a Reply