1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল হোয়াইক্যংয়ে পাহাড় কেঁটে সাবাড় করছে কবির টেকনাফ সরকারি ডিগ্রি কলেজে আইসিটি প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা স্থগিত ও তদন্ত কমিটি গঠন কক্সবাজারে চার সংসদীয় আসনে ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে টেকনাফ হ্নীলার আসিফ ইমরানের অনন্য সাফল্যে গর্বিত এলাকাবাসী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন করেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বিএনপি

ইসলামের সৌন্দর্যে আলোকিত হয়ে শুরু হোক আপনার সকাল

  • আপডেট সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ইসলামিক;

আপনার সকাল শুরু করুন মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এর মাধ্যমে এক প্রশান্ত মন নিয়ে। আলহামদুলিল্লাহ আজকের দিনটি আপনি পেয়েছেন এবং আপনার শরীর এর সকল অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে। আল্লাহ আপনাকে আরেকটি দিন দেখার সৌভাগ্য দান করেছেন । আরো একটি দিন পাচ্ছেণ আল্লাহর সামনে মাথা নত করার , ইবাদাত করার। দিনটি এভাবেও শুরু হতে পারতো যে আপনাদের মাথা ব্যাথা করছে , বা শরীর এর কোন অংশ কাজ করছে না। এক্ষেত্রে আপনি একটি সুন্দর দিন কাটাতে পারতেন না। কিন্ত যদি আপনার শরীর ভালো থাকে তাহলে অবনত মস্তকে রাব্বুল আলামিন এর নিকট শুকরিয়া জ্ঞাপন করুন যে আপনি আজকেও ভালো আছেন। আলহামদুলিল্লাহ।

কৃতজ্ঞতা স্বীকার করা আমাদের জীবনে আর বেশি রহমত নিয়ে আসে।যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরানুল কারীম এ বলেছেন-

 

“ আর স্মরণ করো, তোমাদের রব এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে, যদি কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাদের আরো বেশী দেবো…… “

( সূরা ইবরাহীম,আয়াত – ০৭)

নিয়ত করুন সম্পূর্ন দিনটি আল্লাহর আনুগত্য করে পার করবেন। চেষ্টা করুন নিজেকে সকল ধরনের পাপ কাজ বা এমন সব কাজ থেকে নিজেকে দূরে রাখতে যা কিনা আপনার সাথে আল্লাহর সম্পর্ক নষ্ট করে দিতে পারে। নিজের জন্য দোয়া করুন। সেই মহান রবের সামনে নিজের জন্য প্রার্থনা করুন যেন তিনি আপনাকে সেই যোগ্যতা দান করেন যাতে করে আপনি আরো বেশি তাঁর ইবাদাত করতে পারেন।

নামাজকে সবথেকে বেশি গুরুত্ব দিন। দিনের সকল ইবাদতকে গুরুত্ব দিন। যখন আমরা আরামদায়ক বিছানায় ঘুমে আসক্ত ঠিক তখন শুধুমাত্র আল্লাহকে ভালবেসে ঘুম ভেঙ্গে ইবাদাত করা সব থেকে বেশি সুন্দর ইবাদাত। সুতরাং তাহাজ্জুদকে নিজের সঙ্গী বানান। আল্লাহর প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করার সবথেকে সুন্দর পথ হচ্ছে রাতের নির্জনতায় ঘুম ভেঙ্গে রবের সামনে দাঁড়ানো।

এটি এমন একটি সময় যে সময়ের বরকত এর কথা বলে শেষ করা যাবে না। রাতের এই নির্জনতায় রবের সামনে দাঁড়ানো আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদে তাঁর সামনে দাড়ানোর বান্দার একদম কাছে চলে আসেন এবং তাকে তাঁর রহমত এর বারিধারায় সিক্ত করেন। তাই আমাদের সবার উচিত এই রহমত যেন হাত থেকে ছুটে না যায় সেই চেষ্টা করা। ফজর এর ওয়াক্ত এর মাত্র ২০ মিনিট আগে উঠেও যেন এ রহমত আমাদের হাতে থাকে সেই চেষ্টা করা।

যদি আপনার ঘরে ছোট বাচ্চা থাকে তাহলে হয়তো অনেক সময় আপনি শান্তভাবে একান্ত মনোজোগ সহকারে নামাজ আদায় করতে পারেন না। তাই এই ফজর হচ্ছে আপনার জন্য উপযুক্ত সময় যখন আপনি আপনার রবের সান্নিধ্য পেতে পারেন মনভরে।

সুতরাং , এই সময়ের সদ্বব্যবহার করে আপনি আমি আমাদের রবের আরো কাছে চলে যেতে পারি। মন প্রাণ উজার করে নিজেকে সপে দেয়া যাবে নামাজে।

রাসূলে কারীম (সা) বলেছেনঃ

“যে ব্যাক্তি ফজর এবং আসর এর নামাজ আদায় করলো সে খনো জাহান্নামে যাবে না। “( সহীহ মুসলিম)

যতটুকু সম্ভব দিনের এই সময়টিতে সর্বোচ্চ কোরআন পড়ার চেষ্টা করুন। সেই সাথে যতক্ষন পারা যায় জিকির করা। কেননা দিনের শুরুতে এই কোরআন তেলাওয়াত আপনার সম্পূর্ণ দিনটিকে রহমত দিয়ে ভরিয়ে রাখবে,

রাসূলে কারীম (সা) বলেছেনঃ

“ যে ব্যাক্তি তাঁর দিনের শুরু করলো শুরা ইয়াসীন এর মাধ্যমে , আল্লাহ রাব্বুল আলামিন তাঁর সেই দিনের প্রয়োজনীয়তা পূর্ন করে দিবেন।“ ( মিশকাত)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!