
সংবাদ দাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহজাহান চৌধুরীর পক্ষে ধানের শীষের সমর্থনে হ্নীলা ইউনিয়নের রংগীখালী ৭নং ওয়ার্ডের নির্বাচন কালীন অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে তা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী তা উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, রংগীখালী স্কুল ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহবায়ক জুহুর আলম, সদস্য সচিব সেলিম সর্দার।

আগামী নির্বাচন শেষ না হওয়ায় পর্যন্ত উক্ত অফিস যথাযথ ভাবে ধানের শীষের ভোট নিশ্চিত করতে কাজ করবে বলে জানা গেছে। উক্ত অফিস উদ্বোধন ও মূল কার্যক্রমে যারা সার্বক্ষণিক সহায়তা ও দায়িত্বে থাকবেন তারা হলেন, নির্বাচন পরিচালনা ইউনিট কমিটির ৩নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি জাফেজ মোহাম্মদ হামিদ হোসাইন, ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক আকতার হোসাইন, বিএনপি নেতা কবির আহমদ, ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নুর সদাগর, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল মঞ্জুর প্রকাশ পেটান আলী,৩নং ওয়ার্ডে সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবিদ হোসাইন, বিএনপি নেতা ফোরকান আহমদ ও নুর ছেলাম প্রকাশ নুরুল ইসলাম।
তারা সকলে বলেন, আগামী নির্বাচনে যে কোন মূলে আমরা ধানের শীষের পক্ষে শাহজাহান চৌধুরী কে বিজয় করব এবং এ অফিসের কার্যক্রমের মাধ্যমে আমরা নেতা কর্মীরা আরো উজ্জীবিত হব।
Leave a Reply