
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় টেকনাফের সর্ব দক্ষিণের শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি'র তিনজন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছেন। বুধবার (২৫ ফেবরুয়ারি) প্রকাশিত ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফলে এমন তথ্য জানা গেছে। তারা হলেন, আবু তালহা, সুমাইয়া আকতার ও তাকিয়া আকতার।
তাদের এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় মাদ্রাসা ও এলাকা বাসী এবং অভিভাবকদের জন্য গৌরবের আরেকটি মাইলফলক বলে মনে করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষক মন্ডলী। শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। মাদ্রাসা পরিচালনা পরিষদের সুন্দর,সুচিন্তিত এবং দক্ষ পরামর্শ, শিক্ষকদের আন্তরিক পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। তাই এ অর্জন ভবিষ্যতের পথচলায় তাদের আরো আত্মবিশ্বাসী ও অনুপ্রাণিত করবে এটাই তাদের বিশ্বাস। তাই প্রতিষ্ঠান টির পক্ষ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। তাদের এ সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে সে কামনা করেছেন শিক্ষক মন্ডলী। উল্লেখ্য অদ্য ভূষিত ২০২৫ সালের সরকারি বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন মাদ্রাসার ৩ জন শিক্ষার্থী।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com