
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ উপজেলা বিএনপির উদ্যোগে শোকরানা সভা ও দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে টেকনাফ উপজেলা এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার -৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখছেন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আব্দুল্লাহ, টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাশেম সিআইপি, টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আকতার হোসাইন বাবলু, টেকনাফ উপজেলা বিএনপির সিঃ যুগ্ম সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ বিএ, রাশেদুল করিম মার্কিন, মোঃ আব্দুল্লাহ, টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, টেকনাফ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমদ কাউন্সিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গনী, জেলা যুবদলের সহ সভাপতি জাহিদুর রহমান, টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী, কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস শরিফ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেক, পৌর যুবদলের আহবায়ক আব্দুস শুক্কুর, সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, ছাত্রদলের সভাপতি হারুন রশিদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাগর সহ অনেকেই।

প্রধান অতিথি শাহজাহান চৌধুরী বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও মডেল উখিয়া-টেকনাফ গঠন করা হবে।
মাদক কারবারিদের হুশিয়ার করে বলেন, আগে যা করেছ তা শেষ এখন থেকে অবৈধ পথ বা ব্যবসা ছেড়ে দিয়ে আলোর পথে চলে আসেন। সরকারের বদনাম হয় এমন কিছু করল সহ্য করা হবে না।
পাহাড়ি অপহরণ কারি, মানব পাচার কারিদের উদ্দেশ্যে শাহজাহান চৌধুরী বলেন, মানুষ হয়ে মানুষ কে অপহরণ করা তা কতই না নিকৃষ্ট তা জানান, ওই কাজ ছেড়ে দিয়ে তোমরাও আলোর পথে চলে আস। তাহলে শান্তিতে বসবাস করতে পারবে। না হয় ভাল পথে না আসলে তোমাদের আইনের আওতায় এতে কঠিন সাস্তি পেতে হবে।

দলিয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে এমন ফলাফল আমি আশা করিনি। কার কার এলাকায় কি কি দুর্বলতা বা গেফ আছে তা শনাক্ত করতে হবে। না হয় আমাদের ভবিষ্যৎ আরো কষ্ট হবে আমাদের। দলের নাম দিয়ে কেউ যদি অন্যায় করে বরদাস্ত করা হবে না।
অনুষ্ঠানে পরে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান ও শাহজাহান চৌধুরী জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়।
Leave a Reply