1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:

​অত্যন্ত সুন্দর, আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের উখিয়া-টেকনাফ অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন ‘ডুসাট’-এর বার্ষিক ইফতার মাহফিল।

সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের আগে ডুসাটের সাবেক উপদেষ্টা ও টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কৃতি সন্তান, সাবেক সিনিয়র সচিব মরহুম নজির আহমদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও উখিয়া উপজেলার পুত্রবধূ প্রফেসর ড. মাহবুবা সুলতানা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী অ্যাটর্নী জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সালাহউদ্দিন সিকদার, বাংলাদেশ পুলিশের এআইজি ও টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ সাইফুল্লাহ এবং নায়েম-এর কো-অর্ডিনেটর ডুসাটের উপদেষ্টা মোজাফফর আহমদ।

​সংগঠনটির বর্তমান সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাজ্জাদ হোছাইন রবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুসাটের সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, সাবেক সদস্যবৃন্দ, সাধারণ শিক্ষার্থীবৃন্দ, শুভাকাঙ্ক্ষী এবং উপদেষ্টাগণ।

​প্রতিষ্ঠাকালীন উপদেষ্টাগণ এই আয়োজন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উখিয়া-টেকনাফের সর্বস্তরের মানুষের কাছে সংগঠনের ভবিষ্যৎ সমৃদ্ধির জন্য দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!