
নাছির উদ্দীন রাজ টেকনাফ।
মাদক কারবারিদের হুশিয়ারি দিয়ে এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, হ্নীলাতে রাতে বার বার গুলাগুলি হয় এমন খবর শুনলে বড় কষ্ট লাগে। সাধারণ মানুষ আমাকে ভোট দিয়েছে নিরাপদে ও শান্তিতে ঘুম এবং চলাফেরা করার জন্য। তাই তোমরা হয়ত মাদক ছাড় ,অস্ত্র গুলো সরকারের কাছে জমা কর, না হয় দেশ ছাড়। তাও যদি না হয়, তাহলে তোমাদের কপালে বড় দুঃখ আছে ।

শুক্রবার (৬ মার্চ) বিকালে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মাঠে সৈয়দ আজিম ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন। পাশাপাশি নাফ নদীর হ্নীলা - হোয়াইক্যং অংশের জেলেদের মাছ শিকার বন্ধের বিষয়ে আগামী জাতীয় সংসদের অধিবেশনে উপস্থাপন করা হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। এবং উখিয়া-টেকনাফের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক দের একত্র করে বসে শিক্ষার মান উন্নয়ন ও প্রতিষ্ঠান বৃদ্ধি করার চেষ্টা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, সাবেক সভাপতি সরওয়ার কামাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আলী চেয়ারম্যান হ্নীলা, নেওয়াজ মোরশেদ, মাঈন উদ্দীন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আ ন ম তাওহীদুল মাশেক, মাস্টার আব্দুস সালাম, হ্নীলা দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, এডঃ রশিদুল আলম চৌধুরী সহ অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ আজিম ট্রাস্টের চেয়ারম্যান নুরুল আজিম সোহেল। অনুষ্ঠান পরিচালনা করেন ট্রাস্টের পরিক্ষা নিয়ন্ত্রক কায়সার রশিদ। পরে ৩৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি সদন প্রদান করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com