
সংবাদ দাতা, টেকনাফ
টেকনাফের হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। শনিবার (৭ মার্চ) বিকালে হ্নীলা কোস্ট ফাউন্ডেশনের কার্যালয়ে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরজিনা আক্তার সিদ্দিকী, হ্নীলা ২নং ওয়ার্ডের মেম্বার বেলাল উদ্দিন, ১,২,৪ নং ওয়ার্ডের মহিলা মেম্বার রাহামা আক্তার, হ্নীলা উত্তর বিএনপির সাবেক সভাপতি আবছার কামাল নোবেল, সাংবাদিক ও সামাজিক সংগঠন নাছির উদ্দীন রাজ, দারুসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা কারি মকসুদ রহমান।

কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয় কারি মিজানুর রহমান, এলাকা ব্যবস্থাপক রফিকুল ইসলাম, হ্নীলা শাখার শাখা ব্যবস্থাপক জয়নাল আবেদীন, টেকনাফ শাখার শাখা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মোহাম্মদ শাহীন, প্রোগ্রাম অফিসার জিলানি সহ অনেকেই। তাদের এবারের প্রতিপাদ্য হলো " সংযম হোক সমতা প্রতিষ্ঠার শক্তি, আত্মসমালোচনা হোক নায্যতার পথ "। আলোচনা সভা শেষে দেশ জাতি ও মুসলিম উম্মার কল্যাণ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে আগত সকলে কোস্ট ফাউন্ডেশনের কার্যক্রম ও ইফতারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com