
নিজস্ব প্রতিনিধি।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে ঝিমংখালী এলাকার মৃত মকবুল আহমদের ছেলে আসামি ফরিদুল আলম (৪৮) র্যাব-১৫'র হাতে গ্রেপ্তার হয়েছে। সে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, এর আভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে ৫ বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক এক আসামি ফরিদুল আলম কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কক্সবাজার র্যাব-১৫'র সহকারী পরিচালক ( ল'এন্ড মিডিয়া) আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, র্যাব-১৫, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উখিয়া থানার একটি মামলায় বিজ্ঞ আদালত তাকে ৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com