
সংবাদ দাতা
টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির বহুকাঙ্খিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য ( শিক্ষক প্রতিনিধি) ও মাদ্রাসার শিক্ষক মাওলানা ফোরকান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসার গভর্নিং বডির সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলমের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন নবনিযুক্ত সভাপতি জামাল উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার (দাতা) সদস্য ও সহ- সভাপতি আব্দুস শুক্কুর, বিদ্যুৎসাহী সদস্য সাংবাদিক নাছির উদ্দীন রাজ, অভিভাবক সদস্য জহুর আলম, আব্দুস সালাম (প্রকাশ কালু সওদাগর), শিক্ষক প্রতিনিধি ( সদস্য) অধ্যাপক মোহাম্মদ আলম, অধ্যাপক মাওলানা রফিক উল্লাহ।

দীর্ঘ ৬ ঘন্টা ধরে চলা বৈঠকে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন, মাদ্রাসার স্থাবর - অস্থাবর সম্পদের যথাযথ ব্যবহার ও তদারকি, নতুন ভুবন নির্মাণ, মাদ্রাসার হোস্টেলে বহিরাগত ছাত্রের অবস্থান বাতিল, মাদ্রাসার নিরাপত্তা রক্ষায় পশ্চিম পাশ থেকে কাঁটাতার দিয়ে বেড়া নির্মান, শিক্ষক - কর্মচারীর কর্মঘন্টা নিশ্চিতকরণ, অধ্যক্ষ নিয়োগ, ৪ জন নতুন কর্মচারি নিয়োগ সহ বিভিন্ন এজেন্ডা নিয়ে সফল ভাবে আলোচনা হয়েছে। এ সময় উপস্থিত শিক্ষক - কর্মচারীরা নতুন সভাপতি ও কমিটির অন্যান্য সদস্যদের কাছে পেয়ে আনন্দে উদ্বেলিত হন।
নতুন সভাপতি জামাল উদ্দিন বলেন, আমি এলাকার ছেলে মাদ্রাসার উন্নয়ন করা আমার লক্ষ্য, এতদিন যা হয়ে গেছে সেগুলো নিয়ে আর কোন করার কিছু নেই, ভবিষ্যতে আপনাদের সকলের পরামর্শে নতুন নতুন কর্মকাণ্ড তৈরি করে রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার পুরনো ঐতিহ্য ফিরে আনার চেষ্টা করব।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কোন অভাব অভিযোগ থাকলে আমাকে বলবেন, আমি যতটুকু সাধ্য পূরণ করার চেষ্টা করব তবু পড়ালেখার প্রতি অমনোযোগী হবেন না । এই মাদ্রাসা আমার - আপনার সকলের। মাদ্রাসার ঠিকমত পড়ালেখা করে দেশ ও জাতিকে বুঝিয়ে দিতে হবে আমরা শুদ্ধভাবে যথাযথ দায়িত্ব পালন করার কারণে এই মাদ্রাসার কার্যক্রম সব দিক থেকে উন্নয়ন হয়েছে এবং অন্যান্যদের চেয়ে ভালো ফলাফলের অবস্থান করছি ।
বিদ্যুৎসাহী সদস্য সাংবাদিক নাছির উদ্দীন রাজ বলেছেন, এই মাদ্রাসায় অনেক অভিজ্ঞ শিক্ষক মন্ডলী রয়েছেন, তারা যদি আন্তরিক দিয়ে শিক্ষার্থীদের পড়ালেখা করান, তাহলে এটি আবারো দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে । আগামীতে প্রতিষ্ঠানের অতীত ইতিহাস ফিরিয়ে আনতে পড়ালেখার মান বজায় রাখতে প্রত্যেক শিক্ষক কর্মচারী ও কমিটির সদস্যদের যথাযথ তদারকি ও কর্ম ঘন্টা নিশ্চিত করলে এই প্রতিষ্ঠান থেকে অতীতের মত বড় বড় জ্ঞানী গুণী বের হবে। তাই সকলের প্রতি অনুরোধ দেশ ও জাতির স্বার্থে সকাল ভেদাভেদ ভুলে যথাযথ দায়িত্ব পালন করে মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখুন। বৈঠক শেষের দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
উল্লেখ্য : রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার যে সকল স্থাবর - অস্থাবর সম্পত্তি রয়েছে সবগুলোর বিষয়ে রক্ষানা বেক্কন বা লগিয়ত বিষয়ে গভনিং বডির কোন সিদ্ধান্ত বা অনুমতি ছাড়া কারো সাথে যোগাযোগ না করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com