
নাছির উদ্দীন রাজ টেকনাফ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার সাংগঠনিক ৩নং ওয়ার্ডের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭জুন ) সন্ধায় হ্নীলা উত্তর বিএনপির আহবায়ক শাকের আহমদ ও সদস্য সচিব ডাক্তার নুরুল আজিম সোহেল এর সাক্ষরিত এক পত্রে তা নিশ্চিত করা হয়েছে। উক্ত কমিটিতে সিরাজুল ইসলাম শাহিন আহবায়ক, জাফর আলম সিনিয়র যুগ্ম আহবায়ক ও এহসান উদ্দিন কে সদস্য সচিব ঘোষণা করা হয়। তারা আগামীতে ওই ওয়ার্ডে সংগঠন কে শক্তিশালি ও গতিশীল করতে কাজ করবেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, হ্নীলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আলম, মাস্টার জামাল উদ্দিন এবং আবু বক্কর আল মাসুদ সহ অনেকেই। তবে কমিটি ঘোষণার আগে সাংগঠনিক ৩নং ওয়ার্ডের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বর্তমান হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপি।
এক বক্তব্য আহবায়ক শাকের আহমদ ও সদস্য সচিব ডাক্তার নুরুল আজিম সোহেল জানান, সরকারের চলমান সাংগঠনিক কার্যক্রম কে তৃণমূল পর্যায় ছড়িয়ে দিতে এবং শক্তিশালী করতে হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির পক্ষ থেকে প্রথম ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি উক্ত কমিটির নেতৃবৃন্দ সাংগঠনিক ৩নং ওয়ার্ডে উখিয়া-টেকনাফের এমপি শাহজাহান চৌধুরীর হাত কে শক্তিশালী করতে কাজ করবেন।
উল্লেখ্য - উক্ত কমিটির আকার ১১ সদস্য বিশিষ্ট যার নাম সমূহ পরবর্তীতে প্রকাশ করা হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com