
সংবাদ দাতা
টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রংগীখালী দারুণ উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসায় ২০২৬ সালের আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন) দুপুরে মাদ্রাসার হল রুমে তা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রফিকুল আলমের সভাপতিত্বে ও ইংরেজি প্রভাষক শাহীন সরওয়ারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি জামাল উদ্দিন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বিদ্যুসাহী সদস্য সাংবাদিক নাছির উদ্দীন রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা ফরিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাওলানা ফোরকান আহমদ, অভিভাবক সদস্য জুহুর আলম।

এসময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য কালু সদাগর সহ বিভিন্ন স্তরের শিক্ষার গণ। পরিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহিব বুল্লাহ এবং একজন ছাত্রী।পরে পরিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন শিক্ষক প্রতিনিধি মাওলানা রফিক উল্লাহ । পরিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পরীক্ষা সামগ্রী বিতরণ শেষে ২০২৬ সালের আলিম পরিক্ষার্থীদের স্মৃতিস্বরূপ মাদ্রাসার ক্যাম্পাসে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off