
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে আষাঢ় মাসের টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন কর্ম হীন মানুষ । সপ্তাহের টানা প্রচুর বৃষ্টিতে তলিয়ে গেছে মানুষের ঘরবাড়ি, পানি বন্দি হয়েছে শত শত পরিবার, নষ্ট হয়েছে অনেক ফসল, মানুষ কর্মস্থল বা অন্য কোন কাজ কর্ম করতে পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে। টেকনাফ আবহাওয়া অফিস জানিয়েছেন টানা বৃষ্টিতে প্রতিদিন ৯৫ থেকে ৯৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হচ্ছে। এমতা অবস্থায় সরকারের পক্ষ থেকে টেকনাফ উপজেলাতে বিপর্যস্ত ও পানি বন্দি মানুষের পাশে দাড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুর থেকে পুরো টেকনাফ উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌর সভাতে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কক্সবাজার -৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী বৃষ্টিতে ভিজে প্রতিটি পাড়া বা গ্রামে গিয়ে পানি বন্দি মানুষ গুলো দেখেন এবং নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, হঠাৎ বৃষ্টির কারণে আপনেরা যে ক্ষতিগ্রস্থ হয়েছেন তার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা নিয়ে এসেছি। পরে আপনাদের উন্নয়নের জন্য ধাপে ধাপে বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে। তবে কেউ যেন অতি বৃষ্টিতে ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস বা অবস্থান না করেন সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করেন এমপি শাহজাহান চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা হাবিবুর রহমান সহ অনেকেই।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়াজুল ইসলাম জানান, অতি বৃষ্টির কারণে মানুষ কর্মহিন হয়ে পড়েছে। গত ৮ দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে কোন নৌ যান চলাচল নেই। তবুও দ্বীপের বাসীন্দাদের জন্য সরকারে পক্ষ থেকে ৩টান চাউল সহ বেশ কিছু ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off