
সংবাদ দাতা
টেকনাফের সর্বোচ্চ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সকল প্রকার স্থাবর - অস্থাবর সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসার বর্তমান গভর্ণিং বডি বা কমিটির সাথে যোগাযোগ না করে কোন ব্যক্তিকে বর্গা না নেওয়ার জন্য নির্দেশ দান করেছেন মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি জামাল উদ্দিন। গত ১৫ জুন ২০২৬ ইং মাদ্রাসার কমিটির এক বৈঠকে সর্বসম্মতিক্রমে ওই সিদ্ধান্ত গৃহীত হয়। মাদ্রাসার কমিটির অজান্তে ভবিষ্যতে মাদ্রাসার কোন সম্পাদের ব্যবহার বা লাগিয়ত বা চুক্তি করলে কমিটির কোন দায় থাকবে না। তবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মিথ্যার আশ্রয় নিয়ে মাদ্রাসার নাম ভাঙিয়ে সম্পদের ব্যবহার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রঙ্গিখালী ফাজিল ডিগ্রি মাদ্রাসার কমিটির নাম ব্যবহার করে একটি কোচক্রিমহল বিভিন্ন ভাবে মাদ্রাসার স্থাবর অস্থাবর সম্পত্তির লাগিয়ত বা চুক্তি করছে বলে বিভিন্ন ভাবে শুনা যাচ্ছে। যদি কেউ মাদ্রাসার বঅতমান কমিটিকে না জানিয়ে কোন রকম সম্পদের লাগিয়ত বা চুক্তি করে তা সম্পুর্ন বাতিল বলে গণ্য হবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off