
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফর হ্নীলা ইউপির ৭নং ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকায় গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে অপহরণ পূর্বক মুক্তিপণের দাবীতে চাঞ্চল্যকর অপহরণ মামলার মুলহোতা ও এজাহারনামীয় ১ নং আসামী এবং সহযোগী অটোচালককে অটোগাড়ীসহ গ্রেপ্তার করেছে সিপিসি-১, টেকনাফ, র্যাব-১৫, কক্সবাজার। তারা হলেন, রঙ্গিখালী স্কুল পাড়া এবং জুম্মা পাড়ার বাসিন্দা মৃত সুলতান আহমদের ছেলে মোঃ রাসেল (২৮) ও মৃত রশিদ আহমদের ছেলে আরমজন (২১)।
রবিবার (১৯ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এস এম মারুফ।
তিনি বলেন, গত ২৬ জুন তারিখে সংঘবদ্ধ অপহরণকারী চক্র ৪ জন ভিকটিমকে অস্ত্রের মুখে জিম্মি করে টেকনাফের গহীন পাহাড়ে আটক করে ও মুক্তিপণ হিসেবে ভিকটিমদের প্রত্যেকের পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা করে দাবি করে। পরে মুক্তিপণের টাকা আদায়ের জন্য অপহরণকারীচক্র ভিকটিমদের ওপর বর্বর শারীরিক নির্যাতন চালায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুন দুপুরে সিপিসি-১ টেকনাফ, র্যাব-১৫ টেকনাফের হ্নীলা ৭নং ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে পাহাড়ের ভেতর আটকে রাখা জঘন্য ও নির্মম নির্যাতনের শিকার ৪ জন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে এতদসংক্রান্তে অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় পেনাল কোডে একটি মামলা রুজু হয়।
উক্ত ঘটনায় মামলা দায়েরের পর থেকেই জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। এরই ধারাবাহিকতায়, গত ১৮ জুলাই রাতে র্যাব-১৫-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার হাড় কাপানো গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ রাসেল (২৮) এবং আরমান (২১) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে রঙ্গিখালী স্থানীয়রা অপহরণ চক্রের সদস্যদের আটকের খবরে র্যাব-১৫ কে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দাবি করেছেন উক্ত ঘটনার সাথে যা জড়িত আরো যারা আছে তাদের খোঁজে আইনের আওতায় আনার দাবি করেছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off