নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার মোহাম্মদ কাউছার অপহরণের শিকার হয়েছেন। সে লেদা এলাকার মৃত নাদির হোছনের ছেলে। বর্তমানে সে পরিবার সহ রঙ্গিখালী জুম্মাপাড়া বসবাস করছে বলে জানিয়েছেন এলাকা বাসী। তাহার দুই ছোট শিশু সন্তান রয়েছে। অপহৃত ভিকটিম মোহাম্মদ কাউচারের পরিবার জানায়, গত কাল বুধবার দুপুরে তিনি প্রতিদিনের মত টমটম নিয়ে ভাড়া চালাতে বের হয়। কিন্তুু রাত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারে সন্দেহ হয়। পরে অপেক্ষা করতে করতে হঠাৎ সকালে বাড়িতে মোবাইল ফোনে যোগাযোগ করে তাহার মুক্তির জন্য ৫ লাখ টাকা দিতে হবে বলে দাবি করেন। পাশাপাশি দাবি কৃত টাকা দিতে না পারলে তাকে প্রাণে মারার হুমকি দেন। তাকে জীবিত উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন পরিবার।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলী জানান, অপহৃত ভিকটিম কে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। পাশাপাশি অপহরণ বন্ধে অপহরণ কারিদের সামাজিক ভাবে প্রতিরোধ করতে স্থানীয়দের সোচ্চার হওয়ার আহবান জানাচ্ছি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, ভিকটিম পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে উদ্ধারে কাজ করছি। পাশাপাশি তিনি কি অপহরণ হয়েছেন নাকি কোন কারণে কেউ আটকে রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off