
বিশেষ প্রতিবেদক, টেকনাফ ৭১
উচ্চশিক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের টেকনাফের সুযোগ্য সন্তান তরিকুল ইসলাম বকুল। চীনে ‘Civil Engineering’ (সিভিল ইঞ্জিনিয়ারিং) বিষয়ে মাস্টার্স করার জন্য স্টাইপেন্ডসহ মর্যাদাপূর্ণ ‘Type-A Fully Funded Scholarship’ অর্জন করেছেন তিনি।
বকুল টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ‘কক্সবাজার বার্তা’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মরহুম সাংবাদিক সৈয়দ হোসাইনের জ্যেষ্ঠ পুত্র।
শিক্ষাজীবনে শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখে আসা তরিকুল ইসলাম বকুল পড়াশোনার পাশাপাশি আন্তর্জাতিক কনফারেন্স ও গবেষণা কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এর বাইরে বিভিন্ন এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিসে (সহশিক্ষা কার্যক্রম) অংশ নিয়ে অর্জন করেছেন ১৩টিরও বেশি সনদ।
নিজের এই বড় সাফল্য ও অর্জনকে প্রয়াত পিতার স্মৃতির প্রতি উৎসর্গ করে বকুল বলেন, “বাবা সারাজীবন যে আদর্শ নিয়ে বেঁচে ছিলেন, তা ধারণ করেই পথ চলছি। বাবার স্বপ্ন আর প্রেরণাই আজ আমাকে এতদূর নিয়ে এসেছে।”
চীনে উচ্চশিক্ষার এই যাত্রা প্রসঙ্গে তিনি আরও জানান, নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করে ভবিষ্যতে দেশ ও মানবকল্যাণে আত্মনিয়োগ করাই তাঁর মূল লক্ষ্য। নতুন এই পথচলার জন্য তিনি সবার কাছে দোয়া ও আন্তরিক শুভকামনা জানিয়েছেন।
উপকূলীয় সীমান্ত শহর টেকনাফের এক তরুণের এমন আন্তর্জাতিক গৌরবময় অর্জন পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি পুরো টেকনাফবাসীর জন্য বয়ে এনেছে এক বিপুল আনন্দ ও গর্ব।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off