
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে মডেল থানা পুলিশ, ব্যাটালিয়ন ২বিজিবি ও র্যাব-১৫ পৃথক অভিযান চালিয়ে ১লাখ ৯০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় ২ লাখ ৮৫ হাজার নগদ টাকা ও পাচার কাজে ব্যবহারিত ১টি সিএনজি ও ১ টি নৌকা জব্দ করেছে। আটকেরা হলেন, হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী লামার পাড়ার আবুল কালামের ছেলে সোলতান আহমদ, ও হ্নীলা রাখাইন পাড়ার ( মগপাড়া) মোহাম্মদ আলী ও আরমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) টেকনাফ মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম, টেকনাফ ব্যাটালিয়ন ২বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভুইয়া ও কক্সবাজার র্যাব -১৫ এর সহকারী পরিচালক ( ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ,ম,ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, টেকনাফ মডেল থানা পুলিশ অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গমছাড়া ( রাখাইন পাড়া) এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় উদ্ধার মাদকের সাথে জড়িত থাকায় ২ জন কে আটক করা হয়। তাদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

২বিজিবি জানায়, নাফ নদী অতিক্রম করে একটি হস্তচালিত কাঠের নৌকাযোগে মাছ শিকার শেষে একজন ব্যক্তিকে বিএসপি পোস্ট সংলগ্ন নাফ নদীর তীরে আসতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি’র আভিযানিক দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য থামায়। একপর্যায়ে উক্ত ব্যক্তি আকস্মিকভাবে দৌড়ে পালিয়ে পাশ্ববর্তী খালে লাফ দেয়। এ সময় তার শরীরে বিশেষ কৌশলে মোড়ানো ইয়াবা ট্যাবলেটের প্যাকেট পানিতে পড়ে যায়। পরবর্তীতে সে সাঁতার কেটে পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হয়। বিজিবি’র আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ওইনএলাকা ঘেরাও করে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে পানিতে ভাসমান অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ঘটনাস্থলে পরিত্যক্ত ১টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করতে সক্ষম হয়।

র্যাব-১৫ জানান, গত ১৭ আগস্ট সন্ধায় টেকনাফের হ্নীলা ইউপির ৬নং ওয়ার্ডস্থ উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর সাদিয়া স্টোর নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালীন উলুচামারী দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করে।


তখন উপস্থিত সাক্ষীদের সহযোগিতায় সিএনজি চালককে আটক করা হয় এবং বিধি মোতাবেক তার দেহ ও সিএনজি তল্লাশি করে সিএনজির যাত্রী বসার সিটের পিছনে বিশেষভাবে রক্ষিত বস্তা থেকে ১(এক) লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি সিএনজি জব্দ করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off