শেখ রাসেল,টেকনাফ
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টেকনাফ মডেল থানার উদ্যোগে হ্নীলা স্টেশনে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে হ্নীলা স্টেশনে আয়োজিত এ কর্মসূচিতে পুলিশ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা উত্তর বিএনপির আহ্বায়ক শাকের আহমদ, দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সদস্য সচিব ডা. নুরুল আজিম সোহেল, দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি হেলাল, সাংগঠনিক সম্পাদক জুহুর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাস্টার জামাল উদ্দিন, এসআই সঞ্জয়, এসআই শুভ, সাবেক সভাপতি আবছার কামাল নোবেল, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল, যুবদলের আহ্বায়ক হারুন রশিদ প্রভাত, সদস্যসচিব আব্দুল্লাহ বিন কাদের, এএসআই কবির, মিজানুরসহ অনেকে।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না,এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
পরে মাদকবিরোধী র্যালিটি হ্নীলা স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off