মোঃ আরাফাত সানি, টেকনাফ।
কক্সবাজার উখিয়া সীমান্তে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা'সহ টেকনাফের মাদক কারবারী হেলালকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ সোলেমান এর ছেলে হেলাল মিয়া (২৫)।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার জসিমের ঘের নামক স্থানে অবস্থান করে। ২ জন সন্দেহভাজন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি টহল দল ধাওয়া করে হেলাল মিয়াকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ২টি পোটলার মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ১৫ কাট ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করে।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off