মো. আরাফাত সানি, কক্সবাজার:
পরিবারের সাথে আনন্দ ভাগ করে নিতে কুমিল্লা থেকে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন সীমা আক্তার। কে জানতো এই যাত্রাই হবে তার শেষ যাত্রা।
আজ সকাল সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে ইজিবাইক বা টমটমে করে সমুদ্র সৈকতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে অসাবধানতাবশত তার গলায় থাকা ওড়না টমটমের চাকায় জড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। ওড়নায় গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই প্রাণ হারান সীমা আক্তার।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সীমা আক্তারের বাড়ি কুমিল্লায়। আজ সকালেই সহপরিবারে কক্সবাজারে পৌঁছেছিলেন তারা। হোটেলে ওঠার পর সমুদ্র দেখার উচ্ছ্বাস নিয়ে বের হয়েছিলেন, কিন্তু সৈকতে পৌঁছানোর আগেই সব শেষ।
এমন মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। একসাথে ঘুরতে আসা পরিবারের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছে বিষাদে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ছোট অসতর্কতা কীভাবে একটি প্রাণ কেড়ে নিতে পারে, এই ঘটনা তার নির্মম উদাহরণ।
স্থানীয়দের দাবি, টমটম ও ইজিবাইকে যাত্রীদের নিরাপত্তা এবং ওড়না, চাদর ব্যবহারে আরও সতর্কতা অবলম্বন করা জরুরি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off