
বার্তা পরিবেশক;
সঠিক ও সত্য ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অনলাইন নিউজে অপপ্রচার ও হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের ৯ নং ওয়ার্ড সভাপতি রাশেদুল ইসলাম।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমার দাদার ওয়ারিশি জমি নিয়ে আমার বাবা ও চাচাদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। পারিবারিক এই বিরোধে আমি ন্যায়ের পক্ষে সঠিক প্রতিবাদ করতে গিয়েছিলাম। কিন্তু সেটিকেই পুঁজি করে একটি মহল আমাকে 'বাহিনী প্রধান' হিসেবে সাজিয়ে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছে, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, "সত্যের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে যদি বাহিনী প্রধান হতে হয়, তাহলে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি সত্যের পক্ষে প্রতিবাদ করার সাহস পাবে না।"
তিনি আরও বলেন, "গত ৭ অক্টোবর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে গুলিবর্ষণের ঘটনায় প্রকাশিত সংবাদে আমাকে জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নই। প্রতিবাদ করতে গেলে যদি বাহিনী প্রধান হতে হয়, তাহলে ন্যায় বিচার কোথায়?"
রাশেদুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল পূর্ব শত্রুতার জেরে আমার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
তিনি সংশ্লিষ্ট সাংবাদিকদের যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রচার না করার অনুরোধ জানান এবং মিথ্যা সংবাদ সংশোধনের দাবি জানান। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
একই সাথে তিনি টেকনাফ উপজেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off