মোঃ আরাফাত সানি,টেকনাফ।
কক্সবাজারের টেকনাফে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত টেকনাফ পৌরসভার লামার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসন, টেকনাফ, ২ বিজিবি, মৎস্য দপ্তর, টেকনাফ মডেল থানা এবং নৌ পুলিশ ফাঁড়ি যৌথভাবে অংশ নেয়।
অভিযানে ১০ লাখ ১০ হাজার ৮০০ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ৩ লাখ ২৪ হাজার টাকা। পরে জব্দকৃত জাল কায়ুকখালী খালের পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, উপ-অধিনায়ক মোবাশির নাকিব তরফদার, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. অনীক চৌধুরী, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আতিকুল হক ও সহকারী মৎস্য অফিসার মোঃ জহরুল হক।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. অনীক চৌধুরী জানান, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off