
নিজস্ব প্রতিবেদক, রামু (কক্সবাজার):
কক্সবাজারের রামুতে বিয়ের মাত্র দুই মাসের মাথায় নাটকীয় ঘটনা। স্বামীর বাড়ি থেকে ১ ভরি স্বর্ণ ও নগদ ৪ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাবার বাড়ি টেকনাফে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নববধূর বিরুদ্ধে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী স্বামী হামিদ হোসেন বাদী হয়ে স্ত্রী আসমা আক্তার, শাশুড়ি ফাতেমা খাতুন ও শ্বশুর এখলাস মিয়াকে আসামি করে রামু থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
হামিদ হোসেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দরিয়ারদিঘী থোয়াইংগাকাটা এলাকার রশিদ আহমেদের ছেলে। আর অভিযুক্ত আসমা আক্তার টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার এখলাস মিয়া ও ফাতেমা খাতুনের মেয়ে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে কক্সবাজার নোটারি পাবলিকের মাধ্যমে আসমা আক্তারের সাথে হামিদ হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা সুখে-শান্তিতেই সংসার করছিলেন।
ভুক্তভোগী স্বামী হামিদ বলেন , গত ২১ অক্টোবর রাত ৮টার দিকে তিনি বাড়ির বাইরে থাকার সুযোগে তার স্ত্রী বাবা-মায়ের প্ররোচনায় ঘরে থাকা ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ৪ লাখ ৪৭ হাজার টাকা এবং ব্যবহার্য পোশাক-আশাক গুছিয়ে বাবার বাড়ি টেকনাফে চলে যান।
ভুক্তভোগী হামিদ হোসেন আক্ষেপ করে আরও বলেন, "প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি করে বাড়ি এসে দেখি ঘরের সবকিছু ফাঁকা। পরে স্থানীয় মুরুব্বিদের নিয়ে বারবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off