মোঃ আরাফাত সানি, টেকনাফ।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর অনুমোদন পেল টেকনাফ পৌরসভা ছাত্রদলের আংশিক কমিটি। ত্যাগী ও পরিচ্ছন্ন নেতৃত্বকে মূল্যায়ন করে এ কমিটি ঘোষণা করেছে কক্সবাজার জেলা ছাত্রদল।
শুক্রবার (৩০ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক জায়েদ মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ ছাত্রনেতা তারেক আহমদ সাগর, সাধারণ সম্পাদক -মফিদুল আকবর আসিফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ ফিরোজ।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি: মুসলেহ উদ্দিন, সহ-সভাপতি-আব্দুর রহমান হাশেম ও সালমান বিন আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক- সাঈদ আনোয়ার শামীম ও ইমরান নাজির, সহ-সাংগঠনিক সম্পাদক- সাইফুর রহমান
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটি অনুমোদন দিয়ে এক যৌথ বিবৃতিতে জেলা ছাত্রদলের সভাপতি-ফাহিমুর রহমান রহম ও সাধারণ সম্পাদক-জায়েদ মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, "আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে এই আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তর করতে হবে। নবগঠিত কমিটি ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি মজবুত করবে বলে আমরা আশাবাদী
এদিকে নতুন কমিটি ঘোষণার পরপরই টেকনাফে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, "আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তার যথাযথ মূল্যায়ন করবো। জেলা ছাত্রদলের নির্দেশনা মেনে টেকনাফ পৌরসভায় ছাত্রদলকে একটি মডেল ইউনিটে পরিণত করবো, ইনশাআল্লাহ।"
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off