মুহাম্মদ শরিফুল ইসলাম শরীফ, টেকনাফ।
টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অপহরণের অভিযোগ উঠেছে পাহাড়ি ডাকাত দলের বিরুদ্ধে। সন্তানকে ফিরে পেতে আহাজারি করছেন গর্ভধারিণী মা।
শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্যং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত শিশুর নাম মোহাম্মদ রিহান (১১)। সে স্থানীয় কৃষক জমিল হোছনের ছেলে এবং বড়খিল নূরানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শনিবার সকালে রিহান তার মামা নুরুল কবিরের সঙ্গে রইক্যং পুতিবনিয়ার মিজ্জির ছড়া এলাকায় জমি দেখতে যায়। বিকেলে বাড়ি ফেরার পথে ৭ থেকে ৮ জনের একটি অস্ত্রধারী দল তাদের গতিরোধ করে ঘিরে ফেলে।
এ সময় নুরুল কবির কৌশলে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হলেও শিশু রিহানকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার পর থেকে সন্তানের ফিরে আসার অপেক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন রিহানের মা। তাঁর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। দ্রুত সন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off