নিজস্ব প্রতিবেদক:
টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া কোয়েত মসজিদের হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল (৭ নভেম্বর) দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার মো. ইসলামের ছেলে জালাল মিয়া (১৫) এবং সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মৃত নুরুল আমিনের ছেলে মাঈন উদ্দীন (১৫)। তারা দুজনই স্থানীয় কোয়েত মসজিদের হেফজ বিভাগের ছাত্র।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টার দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জালাল মিয়া। এ সময় তার সঙ্গে বন্ধু মাঈন উদ্দীনও ছিলেন। এরপর থেকে তারা দুজনই নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্য ও স্বজনরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।
এদিকে, নিখোঁজ দুই শিক্ষার্থীকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে। তাদের সন্ধান পেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
যোগাযোগ:- নিখোঁজ ছাত্র জালাল মিয়ার বড় ভাই মো. ইদ্রিস-01845587815
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off