
নাজির পাড়া যুব কল্যাণ পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন,সভাপতি- তৌকির, সম্পাদক- খোরশেদ
নোমান হাসেমী, টেকনাফ।
টেকনাফের নাজির পাড়া যুব কল্যাণ পরিষদের ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় নাজির পাড়ায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন তৌকির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নুরুল আলম ডিমারিয়া, সাধারণ সম্পাদক হয়েছেন খোরশেদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নুরুল আমিন।
এছাড়াও কমিটিতে বিভিন্ন পদে আরও ৩৫ জন সদস্য রয়েছেন।
কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, নাজির পাড়ার যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়ন, শিক্ষা, খেলাধুলা, সামাজিক সচেতনতা ও মানবিক কাজে যুব কল্যাণ পরিষদ অগ্রণী ভূমিকা পালন করবে। মাদক ও অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নবনির্বাচিত সভাপতি তৌকির বলেন, সবার সহযোগিতা নিয়ে নাজির পাড়াকে একটি আদর্শ ও সুন্দর পাড়া হিসেবে গড়ে তুলতে চাই।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off