1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে স্বামীকে কুপিয়ে হত্যা করলো স্ত্রী |টেকনাফ ৭১

  • আপডেট সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৪০৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি/সাইফুল ইসলাম, টেকনাফ 

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে সৈয়দুর রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী রোহিঙ্গা নারী সাজিদা বেগম আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নে এপিবিএন।

শুক্রবার (৮ এপ্রিল) বিকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার ঘটনার বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএন এন অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা নারী সাজিদা বেগম (২৩) তার স্বামী মোঃ সৈয়দুর রহমান(৩২),পিতা হামিদুর রহমান, ব্লক-সি/২, এফসিএন-২৪৪২৮৫, ক্যাম্প ২২ (উনচিপ্রাং),কে ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের রোহিঙ্গারা তাৎক্ষণিক ভিকটিমকে ক্যাম্প অভ্যন্তরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে এপিবিএন অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়।তিনি আরো জানান,আটক রোহিঙ্গা নারীকে স্বামী হত্যার দায়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের পর জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ঘটনার মূল রহস্য উদঘাটনে করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!