1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যেমিশ্রিত বিষাক্ত পানিতে স্থানীয় পরিবেশ দূষিত শিশু ও নারীরা ভুগছে শ্বাসকষ্টে

  • আপডেট সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৪৭৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্যমিশ্রিত পানি ও তাদের ব্যবহারিত ময়লা যুক্ত বিষাক্ত পানিতে দূষিত হয়েছে এলাকার পরিবেশ,প্রতিবেশ সহ কয়েকটি খাল ও নাফ নদীর পানি। পাশাপাশি ওই পানির দুর্গন্ধের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে স্থানীয় জনসাধারণ । বিপাকে পড়েছেন ওই এলাকার কৃষকেরা। ময়লাক্ত পানি ও বর্জ্যের কারণে চাষাবাদের অনুপযোগী হয়েছে হাজার হাজার একর ফসলি জমি। বিষাক্ত জনিত দুর্গন্ধ পানির কারণে সৃষ্টি হচ্ছে ডেংগু মশা ও ডেগুরোগ। ফলে বিভিন্ন বায়ু বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন কোমলমতি শিশু, নারী, পুরুষ সহ স্থানীয়রা। এলাকা বাসীর দাবি , দ্রুত বর্জ্য অপসারণ ও বিষাক্ত দূষিত পানি নিষ্কাসনের সু ব্যবস্থা না করলে স্থানীয়া মাসে পর মাস যেমন কষ্টে থাকবে তেমনি রোহ ব্যাধী হতে মুক্তি মিলবেনা। এমন অবস্থায় থেকে রক্ষা পেতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর গুলো কে সরজমিনে এসে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আহব্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে হ্নীলা ৮নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও ভুক্তভুগী জাহাঙ্গীর আলম জানান, রোহিঙ্গাদের বর্জ্যের কারণে আমাদের ১০ একর ফসলি জমিতে চাষাবাদ করতে পারছিনা প্রায় ৪ বছর। আর তাদের ব্যবহারিত পানির দুর্গন্ধের কারণে আমার পরিবারের বৃদ্ধা পিতা ও শিশু সহ এলাকার অনেক মানুষ দিন দিন জটিল রোগের আক্রান্ত হয়ে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

টেকনাফ উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ এনামুল হক জানান, রোহিঙ্গা ক্যাম্পের ময়লা, দুর্গন্ধযুক্ত পানি ও বর্জ্যের কারণে মানব দেহে ডায়রিয়া, চর্ম রোগ ও শ্বাসকষ্ট সহ অনেক জটিল রোগ হতে পারে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরফানুল হক জানান, রোহিঙ্গা ক্যাম্পে এ বিষয় গুলো নিয়ে অনেক এনজিও কাজকরে। তবে এ ধরনের কোন আলাদা অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off