1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

অপরাধ কর্মকান্ডে বাধা : ভায়ের ছুরিকাঘাতে ভাই খুন!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৬১০ বার পড়া হয়েছে

উখিয়া প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়ার থাইংখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১ দিকে থাইংখালীর বাদশার মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী ঘোনার পাড়ার ফরিদুল আলমের ছেলে নুর হোসেন (২২)।

স্থানীয়দের বরাতে জানা যায়,তাদের এলাকাটা রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় নিহতের ভাই ঘাতক ছৈয়দ হোছন (১৭) সহ কয়েকজন কিশোর মাদক সহ দীর্ঘদিন ধরে নানা অপরাধ কর্মকান্ডে লিপ্ত হয় আসছিল। দিবাগত রাত ১ টার দিকে ঘাতক ছৈয়দ হোছন সহ কয়েকজন একটি মোবাইল ছিনতাই করলে নিহত বড় ভাই নুর হোসেন তা প্রতিরোধ করায় একপর্যায়ে ছোট ভাই ছৈয়দ হোসেন উত্তেজিত হয়ে বড় ভাই নুর হোসেনের পেটে ছুরিকাঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলি হত্যাকান্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং আসামিদের গ্রেপ্তারের প্রস্তুতি চলছে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off