1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা  কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক

টেকনাফে লকডাউনে অসহায় ছিন্নমূল পাগলদের পাশে দাড়িয়েছে “মারোত “

  • আপডেট সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২০
  • ৬৯৬ বার পড়া হয়েছে

 

মোঃ আরাফাত সানী(টেকনাফ৭১)

 

 

বড় অসময় পুরো বিশ্বের। করোনার করাল গ্রাসে পৃথিবীর ১০০ টিরও বেশি দেশ। প্রতিদিন আক্রান্ত হচ্ছে মানুষ। কেউ কেউ মৃত্যু পথের যাত্রী হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। ঘনঘোর এ অবস্থা থেকে পরিত্রান পেতে সবাই কে একযোগে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টি ছাড়া এই মহামারী থেকে মুক্তি পাওয়ার বিকল্প কোন পথ নেই। একদিকে হোম কোয়ারেনটাইন, অন্যদিকে লক ডাউন। এক শ্রেণির মানুষের খাদ্যাভাব চরম আকার ধারন করছে। বিশেষ করে মানসিক রোগি, পাগল,ভবঘুরে। যাদের চাল নেই চুলো নেই। মাথার উপর শুধুই নীলাকাশ। যারা মানসিক ভাবে বিপর্যস্ত। রান্না করে খাওয়ার যাদের সামর্থ নেই। ভারসাম্য হীন এই মানুষ গুলো খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। হোটেল বন্ধ। মানুষ ঘরে বন্দী। লম্বা ছুটিতে বেশিরভাগ মানুষ গ্রামের বাড়িতে। ফলে হোটেলে খেয়ে অভ্যস্থ মানুষগুলো অল্প দিনের জন্য হলে ঘরের রান্নাই খাচ্ছে। হোটেলে খেলে কিছুটা উচ্ছিষ্ট থাকতো যা রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা পাগলেরা খেয়ে জীবন বাঁচাতো। এখন সেই পথও বন্ধ। পরিপ্রেক্ষিতে অনাহারে অর্ধাহারে পড়ে থাকা টেকনাফের প্রায় শতাধিক মানসিক পাগল রোগির জীবন বিপন্ন।
এই দূর্যোগে তাদেরকে বাঁচাতে মানসিক রোগিদের তহবিল (মারোত) প্রতিদিন রান্না করা খাবার নিয়ে তাদের কাছে হাজির হচ্ছে। মারোত দীর্ঘ তিন বছর যাবত টেকনাফে মানসিক রোগিদের সেবা দিয়ে যাচ্ছে। টেকনাফ সরকারি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল এর নের্তত্বে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। কয়েকদিন ধরে নানাভাবে অর্থ সংগ্রহ করেছেন। তহবিলে সহায়তা দিতে সকলের প্রতি আহবান জানিয়ে প্রতিনিয়ত প্রচার চালানো হচ্ছে। এই আহবানে ব্যাপকভাবে সাড়া দিয়ে ছাত্র থেকে শুরু করে ক্ষুদ্র ব্যাবসায়ী, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা, কর্মচারী মানবিক বিত্তবানেরা “মানসিক রোগীদের তহবিল ” এ আর্থিক সহায়তা দিচ্ছে। মানসিক রোগীদের তহবিল মারোত এর সভাপতি আবু সুফিয়ান জানান তহবিল সংগ্রহের জন্য ফেইসবুকে আহবান জানানো হলে অনেক মানবিক বিত্তবানরা সাড়া দেয়। ১ম দিন থেকে প্রতিদিন বিভিন্নজন বিভিন্নভাবে অর্থ সহায়তা দিচ্ছে। মানসিক রোগিদের নিয়মিত খাবার যোগনো, কাপড়ের ব্যবস্থা করা, চিকিৎসা সেবা প্রদান সহ তাদের কল্যাণে নানাবিধ সেবা দিয়ে যাচ্ছে। ২৬ শে মার্চ থেকে প্রতিদিন অর্ধশতাধিক মানসিক রোগীদের খাবার বিতরণ করা চলমান আছে। দৈনন্দিন রুটিন ওয়ার্কের মধ্যে বর্তমান পরিস্থিতিতে পূর্নাঙ্গ সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা বেগ পেতে হচ্ছে। এমতাবস্থায় সমাজের সর্বস্তরের জনগণকে বিশেষ করতে বিত্তবান মানুষকে সাথে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।উপযুক্ত সহায়তা পেলে এই কর্মসূচি সমস্থ উপজেলা থেকে জেলা তথা পুরো দেশে উদ্যোগ নেয়া হবে বলে জানায় সংগঠন এর নের্তৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off