1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদক কারবারিদের অত্যাচার অতিষ্ঠ গ্রামবাসীর মানববন্ধন

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম বোয়ালখালী।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে গ্রামবাসী।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় গ্রামের নারী-পুরুষরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন নিপুল কান্তি সেন, প্রদীপ বিশ্বাস, সঞ্জয় মহাজন, রাসেল তালুকদার, সঞ্জয় দাশ, রাসু সেন, সুপ্তা মহাজন, তৃষা সেন, নিমাই দে, শিবাশীষ সেন ও সুমন সেন।

বক্তারা বলেন, গ্রামে মাদকের আস্তানা গড়ে তুলে শিশু-কিশোরদের বিপথগামী করছে মাদক ব্যবসায়ীরা। এর প্রতিবাদ করলে গ্রামের মানুষজনের উপর হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে মাদক ব্যবসায়ীরা। এসব ব্যবসায়ীদের কারণে প্রায় ঘরে আজ অশান্তির আগুন জ্বলছে। স্থানীয় প্রশাসন এসব মাদক ব্যবসায়ী বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিচ্ছেন না। ফলে দিনদিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক ব্যবসায়ীরা।

 অভিযোগ রয়েছে- ওই গ্রামে অন্তত ১০ জন মাদক ব্যবসায়ী রয়েছে। পুলিশ মাসোহারা নেওয়ায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।

অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, ‘জেলার অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। এ বিষয়টি আমাদের নলেজে এখনো আসেনি। তবে এইটুকু বলতে পারি সুনির্দিষ্ট মামলা হলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!