1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ কোটি টাকা মূল্যের ইয়াবা সহ দুই মিয়ানমার নাগরিক র‍্যাব-১৫’র হাতে আটক  হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা! 

রীফ প্রপার্টি সলিউশন্স লিঃ’সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন টেকনাফের আলম

  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৬৯৬ বার পড়া হয়েছে
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফ বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল মৌজায় ২৫ লক্ষ টাকা মূল্যে ০.৫০ একর জমি বিক্রির জন্য একটি স্টাম্প বায়না নামা করে উভয়পক্ষ। পরে বায়না নামা চুক্তিমতে মারিশবনিয়া এলাকার মৃত সাবের আহমদ (প্রকাশ) ছেবর মিয়ার ছেলে মোহাম্মদ আলমের কাছ থেকে নগদ ১২ লক্ষ টাকা নেন একই এলাকার মৃত নাজির হোছাইন এর ছেলে আব্দুর রহমান।
তারা পরস্পর আপন চাচা ভাইপো হওয়ায় সরল বিশ্বাসে রেজিস্ট্রার বায়না না করে  স্টাম্পের সাক্ষীগণের সামনে বায়না করে। পরে উক্ত বায়না নামা গোপন রেখে ওই জমি রীফ প্রপার্টি সলিউশন্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে বিক্রি করে দেয় ভুক্তভোগীর মোহাম্মদ আলমের চাচা আব্দুর রহমান।
বায়না নামা করা ব্যক্তির অগোচরে উক্ত জমি ক্রয় করায় রীফ প্রপার্টি সলিউশন্স লিমিটেড, মৃত নজির হোসাইননের ছেলে আব্দুর রহমান’সহ রীফ প্রপার্টি সলিউশন্স এর বিরুদ্ধে কক্সবাজার বিজ্ঞ যুগ্ন জেলা জজ (২য়) আদালতে মোহাম্মদ আলম বাদী হয়ে ‘মোহাম্মদী আইন মতে হকসফি’ মামলা দায়ের করে। যার মামলা নং ১৯৫/২০২৩
মামলার সুত্র ধরে, বাদী মোহাম্মদ আলম জানান, উক্ত ০.৫০ একর জমি’টি ২৫ লক্ষ টাকা মূল্যে আব্দুর রহমানের সাথে একটি বায়না নামা চুক্তি হয়। যার মধ্যে ১২ লক্ষ টাকা নদগ প্রদানও করি। অবশিষ্ট ১৩ লক্ষ টাকা জমি বুঝিয়ে দিলে জমি দেওয়ার কথাও উল্লেখ্য আছে বায়না নামায়। কিন্তু সুচতুর আব্দুর রহমান লোভে বশীভূত হয়ে আমি এবং আমদের কাউকে না জানিয়ে রীফ প্রপার্টি সলিউশন্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে বিক্রি করে দেয়। পরে বিষয়টি অবগত হওয়ার পর ওই প্রতিষ্ঠান ও আব্দুর রহমান এর বিরুদ্ধে কক্সবাজার আদালতে একটি মামলা দায়ের করি।
আমি উক্ত জমি ফিরে পেতে সুষ্ঠু বিচার ও সমাধানের পাশাপাশি বিষয়টি আমলে এনে রীফ প্রপার্টি সলিউশন্স লিমিটেডের সহ প্রতারক আব্দুর রহমান বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য মহামান্য আদালতের কাছে অনুরোধ করছি।
এ বিষয়ে জানতে চাইলে মামলার ২নং বিবাদী ও জমির মালিক আব্দুর রহমান বায়না নামা ও ১২ লক্ষ টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। বায়না নামা ও ১২ লক্ষ টাকা নিয়ে কেন অপরজনকে জমি বিক্রি করছেন এমন প্রশ্ন করা হলে তিনি মুঠোফোন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off