1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

পাওনা টাকা না দেয়ায় বন্ধুকে কু’পি’য়ে হ’ত্যা!

  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪০৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

 

পাওনা টাকার দ্বন্দ্বে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করেছে আরেক বন্ধু। শুক্রবার (o৫ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটেছে বগুড়ার কাহালু উপজেলার পাতুঞ্জা এলাকায়। রাতেই এই হত্যাকাণ্ডে জড়িত আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার (৬ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, পাতুঞ্জা গ্রামের বাসিন্দা রেদোয়ান ও আবুল কাশেম স্থানীয় মাদরাসার শিক্ষার্থী। ৭ মাস আগে রেদোয়ান ১১ হাজার টাকা নিয়ে তার একটি মোবাইলফোন বন্ধু আবুল কাশেমের কাছে বিক্রি করে। কয়েকদিন পর কাশেমের কাছ থেকে ফোনটি ফিরিয়ে নিলেও টাকা ফেরত দেয়নি রেদোয়ান। এ নিয়ে কয়েকমাস ধরেই তাদের মধ্যে বিরোধ চলছিল।

 

শুক্রবার রাত ১০টার দিকে কাশেম তার মোবাইলে গেম ইন্সটল করার কথা বলে রেদোয়ানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় গ্রামের একটি পুকুরপাড়ে। রেদোয়ান যখন সেখানে কাশেমের মোবাইলে গেম ইন্সটল করছিল, তখন আগে থেকেই পাশে রাখা হাসুয়া দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায় কাশেম।

 

পুলিশ সুপার জানান, তদন্তের একপর্যায়ে রাতেই বাড়ি থেকে আবুল কাশেমকে আটক করা হয়। পরে সে বন্ধু রেদোয়ানকে হত্যার কথা স্বীকার করে। তার দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহার হাসুয়া পুলিশ উদ্ধার করেছে বলেও জানান তিনি।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!