1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

দুদকের মামলায় টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দের নির্দেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল জজ আদালতের বিচারক মুনসী আব্দুল মজিদের নির্দেশে গতকাল বুধবার এ সম্পদ জব্দ করা হয়। টেকনাফ থানার ওসিকে এ সম্পদের তদারকি কর্মকর্তা (রিসিভার) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দুদকের কক্সবাজার সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মনিরুজ্জামান টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত হোসেন আহম্মদের ছেলে। জব্দ সম্পদের মধ্যে রয়েছে- টেকনাফ পৌর এলাকায় ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭ দশমিক ৩৩ শতাংশ জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ১৬ লাখ টাকা মূল্যের বাড়ি শ্রেণির জমি, ৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের দোকান শ্রেণির জমি, ২ কোটি ২৬ লাখ ২৬ হাজার টাকা মূল্যের চারতলা ভবনসহ ১২ শতাংশ জমি, ২১ লাখ ৮ হাজার টাকা মূল্যের জমিসহ একটি দোকান, ২২ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের জমিসহ দোকান, ৩৮ লাখ ৫০ হাজার ২০০ টাকা মূল্যের জমিসহ বসতবাড়ি, ৩০ লাখ টাকা মূল্যের ভবন।

দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও ঘুষের মাধ্যমে ৪ কোটি ৩১ লাখ ৪৬ হাজার ৭০৩ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০২২ সালের ২ আগস্ট মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করে দুদক।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off