1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাহিদ হত্যার প্রতিবাদে ঢাকায় প্রতিবাদ ও মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

• অনলাইন ডেস্ক।

কক্সবাজারের স্থানীয় জনতার সাথে বিমান বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ ও বিমান বাহিনীর গোলাগুলি নিয়ে নিন্দা জানিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯ টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কক্সবাজার স্থানীয় জনসাধারণের উপর বিমানবাহিনীর গুলি চালানোর বিষয়টি নিন্দাজনক এবং এই ঘটনায় নিহত শিহাব কবির নাহিদ হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানান তারা।’

পরে কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোর্তজা হোছাইন শাফি এবং সাধারণ সম্পাদক মো. এমরান খান এ-সংক্রান্ত বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের স্থানীয় জনগণের সাথে বিমান বাহিনীর সদস্যদের সংঘর্ষ কোনোভাবেই কাম্য নয়। একইসাথে নিহত শিহাব কবির নাহিদের হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করে নাহিদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, এলাকাবাসীর প্রতিনিধি হিসেবে পরিচিত এবং পূর্বে হুমকির শিকার জাহিদুল ইসলাম জাহিদকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনাও গভীর উদ্বেকজনক। একইসাথে তা মৌলিক মানবাধিকারের লঙ্ঘনও বটে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক। কক্সবাজারের সাধারণ জনগণের সাথে বিমান বাহিনীর যে বিরোধ তৈরী হয়েছে, তার শান্তিপূর্ণ সমাধান করা হোক। তাছাড়া স্থানীয় জনগণের ওপর অন্যায়ভাবে দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার চাই ও আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off