1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ

বিজিবির অ’ভিযানে জালের ভিতর মিললো ১লাখ ২০হাজার ই’য়াবা, দুই মি’য়ানমারের পা’চারকারি আ’টক 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানি, টেকনাফ।

 

কক্সবাজার টেকনাফে বিজিবি বিশেষ অভিযান চালিয়ে নাফ নদীতে জেলের ছদ্মবেশে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকালে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক করেছে বিজিবি। 

 

সোমবার (১৮ জুন) রাত সাড়ে ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

 

অধিনায়ক জানান- গোয়েন্দা সূত্রে জানা যায়, আজ নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার হতে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশের জেলের বেশে অবস্থানরত দোসরদের কাছে বিপুল পরিমান মাদক হস্তান্তরের চেষ্টা করবে। পরিস্থিতির বিবেচনায় অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন তাৎক্ষণিকভাবে নদী ও তীরবর্তী বেশকিছু কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করেন। এরপর, আনুমানিক ১১ টায় নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি’র চৌকষ নৌ টহল দলগুলো তড়িৎ গতিতে তাদের পিছু ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার আনুমানিক ১০০ গজ ভেতরে বিজিবির আভিযানিক দল পলায়নরত নৌকাটি মায়ানমারের দুইজন নাগরিকসহ আটক করে। পরবর্তীতে, বিজিবি তল্লাশি করে নৌকার  পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে  ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

 

আটককৃত মায়ানমারের নাগরিকরা হলেন- মোঃ জুবায়ের (২০), পিতা-মোঃ ইলিয়াস, সাং-ডেইলপাড়া, থানা-মংডু, জেলা-মংডু, নুরুল আমিন (২২), পিতা-মৃত ইসলাম, সাং-ডেইলপাড়া, থানা-মংডু, জেলা-মংডু।

 

তিনি আরও বলেন- তারা ইয়াবার চালানটি মায়ানমার হতে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমাণ বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল। ঘটনার সাথে জড়িত বাংলাদেশিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!