1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

গেস্ট হাউজ থেকে সেনাপ্রধান হারুন-অর-রশীদের ম’র’দে’হ উদ্ধার

  • আপডেট সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীকের মরদেহ চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে।সোমবার দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়।

 

৭৭ বছর বয়সী হারুন-অর-রশিদ একটি মামলার হাজিরা দিতে আগের দিন চট্টগ্রামে এসেছিলেন। তিনি ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে অবস্থান করছিলেন। সকাল পর্যন্ত সাড়া না মেলায় সংশ্লিষ্টরা তার কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে চিকিৎসকেরা এসে তাকে মৃত ঘোষণা করেন।

 

 

১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নে জন্মগ্রহণ করেন হারুন-অর-রশিদ। পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং সাহসিকতার জন্য ‘বীর প্রতীক’ খেতাব লাভ করেন।

 

২০০০ সালের ডিসেম্বর থেকে ২০০২ সালের জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরের পর তাকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়।

 

 

২০০৬ সালে ডেসটিনিতে যোগদানের পর সংস্থার নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। তবে আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়ে ২০১২ সালে কারাবরণ করেন। পরে জামিনে মুক্ত হন। ২০২২ সালে এক দুর্নীতি মামলায় চার বছরের কারাদণ্ডও হয় তার।

 

সাবেক সেনাশাসক এইচ এম এরশাদের পর হারুন-অর-রশিদই প্রথম সাবেক সেনাপ্রধান যিনি আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাবরণ করেন।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off